1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মুদি দোকানদারকে হত্যা। তামিম ইকবালের মোবাইল নম্বর ব্লক করে রেখেছেন আমিনুল ইসলাম। ভারতের অরুণাচল প্রদেশকে আবারও নিজেদের ভূখণ্ড দাবি করলেন চীন। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ পার হলো চীনা তেল ট্যাঙ্কার ‘রিচ স্টারি’ চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল গ্রেপ্তার। জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবেঃ সালাহউদ্দিন আহমেদ। দৌলতদিয়া ফেরিতে বাস সহ তলিয়ে যাওয়া ২৩ জনের মরদেহ উদ্ধার। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধু যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। আরজেএফ-এর উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মোসাদের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে মৃত্যুদণ্ড দিয়েছে আইআরজিসি।

ভারতের অরুণাচল প্রদেশকে আবারও নিজেদের ভূখণ্ড দাবি করলেন চীন।

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ভারতের অরুণাচল প্রদেশকে আবারও নিজেদের ভূখণ্ড দাবি করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে চীন। অরুণাচলের (যাকে চীন ‘জাংনান’ বলে অভিহিত করে) ৩০টি স্থানের নাম পরিবর্তনের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার কড়া বিবৃতি দিয়েছে। চীন জানিয়েছে, তারা কখনোই ভারতের ‘অবৈধভাবে’ স্থাপিত অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়নি। বেইজিংয়ের এই পদক্ষেপের ফলে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন করে তুঙ্গে উঠেছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জাংনান (অরুণাচল) চীনের অবিচ্ছেদ্য অংশ। ভারত সেখানে অবৈধভাবে অরুণাচল প্রদেশ গঠন করেছে, যা চীন কখনোই মেনে নেয়নি।’ তিনি আরও দাবি করেন, ওই অঞ্চলের বিভিন্ন স্থানের নাম ‘মানসম্মত’ করা চীনের সার্বভৌমত্বের অধিকার। ১০ এপ্রিল চীন অরুণাচলের ৩০টি স্থানের নামের ষষ্ঠ তালিকা প্রকাশ করার পর এই মন্তব্য এল।

চীনের এই পদক্ষেপকে আগেই প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, কাল্পনিক নাম দিলেই কোনো অঞ্চল অন্য দেশের হয়ে যায় না। নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভারতের মতে, চীনের এই ধরনের একতরফা পদক্ষেপ দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক স্থিতিশীল করার প্রচেষ্টাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে।

মুখপাত্র গুও জিয়াকুন একাত্তরে সীমান্ত পরিস্থিতির ওপর আলোকপাত করে বলেন, বর্তমানে চীন-ভারত সম্পর্ক ‘সামগ্রিকভাবে স্থিতিশীল’। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বেইজিংয়ের নীতি অপরিবর্তিত রয়েছে। আমরা আশা করি উভয় পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য সহায়ক পদক্ষেপ নেবে।’

২০২০ সালে গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে ভারত ও চীনের সম্পর্কের অবনতি হতে শুরু করে। অরুণাচল নিয়ে চীনের এই নতুন দাবি মূলত সেই তিক্ততাকে আরও উসকে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, লাদাখের পর এখন অরুণাচল সীমান্তে চাপ সৃষ্টি করে নয়াদিল্লিকে কৌশলী বার্তা দিতে চাচ্ছে বেইজিং।

নয়াদিল্লি ইতিমধ্যে সীমান্ত এলাকায় অবকাঠামো উন্নয়ন এবং সামরিক নজরদারি বাড়িয়েছে। অন্যদিকে চীন আন্তর্জাতিক মঞ্চে অরুণাচলকে বিতর্কিত অঞ্চল হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই দেশের এই অনড় অবস্থান দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক স্থিতিশীলতাকে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট