1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ পার হলো চীনা তেল ট্যাঙ্কার ‘রিচ স্টারি’ চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল গ্রেপ্তার। জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবেঃ সালাহউদ্দিন আহমেদ। দৌলতদিয়া ফেরিতে বাস সহ তলিয়ে যাওয়া ২৩ জনের মরদেহ উদ্ধার। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধু যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। আরজেএফ-এর উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মোসাদের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে মৃত্যুদণ্ড দিয়েছে আইআরজিসি। ইরানের সাথে গোপনে বৈঠক করছেন ট্রাম্প, সন্দেহ প্রকাশ নেতানিয়াহুর বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। চট্টগ্রাম মহানগরী মহিলা জামায়াতের উদ্যােগে নারী ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ পার হলো চীনা তেল ট্যাঙ্কার ‘রিচ স্টারি’

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ সত্ত্বেও একটি মার্কিন নিষেধাজ্ঞা থাকা চীনা তেল ট্যাঙ্কার সোমালিয়ার কাছে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ব্লুমবার্গ এবং শিপিং ডেটা অনুসারে, ‘রিচ স্টারি’ নামের এই ট্যাঙ্কারটি ইরানের কাছাকাছি কেশম দ্বীপের নিকটবর্তী এলাকায় প্রথমে ফিরে যায়, কিন্তু কয়েক ঘণ্টা পর আবার যাত্রা শুরু করে এবং প্রণালী পার হয়। জাহাজটি নিজেকে চীনা মালিকানাধীন ও চীনা ক্রু-সহ বলে ঘোষণা করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের তেল বাণিজ্য লক্ষ্য করে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ ঘোষণা করেন। এটি কার্যকর হওয়ার পরপরই এই ঘটনা ঘটে, যা ওয়াশিংটনের নিষেধাজ্ঞা প্রয়োগের দৃঢ়তা পরীক্ষা করলো চীন। ট্যাঙ্কারটি পূর্বে ইরানের তেল বাণিজ্যে সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্রের স্যাংশনে পড়েছিল এবং চীনের সাথে যুক্ত বলে চিহ্নিত।

হরমুজ প্রণালী বিশ্বের তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ চোকপয়েন্ট। এখান দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল যায়, যার বড় অংশ চীনের মতো দেশে যায়। চীন বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল আমদানিকারক। এই ট্রানজিট চীন-ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে।

বিশ্লেষকরা বলছেন, এটি ট্রাম্প প্রশাসন কর্তৃক অবরোধের প্রথম ফিল্ড টেস্ট। কিছু জাহাজ ইরানী উপকূল ঘেঁষে চলাচল করছে, যা নিষেধাজ্ঞা প্রয়োগে জটিলতা তৈরি করছে। তেলের দামে ইতিমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে এবং আন্তর্জাতিক শিপিং মার্কেট অস্থির হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্র বলছে, ইরানকে তেল রপ্তানি থেকে বঞ্চিত করাই লক্ষ্য, কিন্তু চীনা-সংশ্লিষ্ট জাহাজের এই চলাচল তা চ্যালেঞ্জ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট