1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ পার হলো চীনা তেল ট্যাঙ্কার ‘রিচ স্টারি’ চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল গ্রেপ্তার। জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবেঃ সালাহউদ্দিন আহমেদ। দৌলতদিয়া ফেরিতে বাস সহ তলিয়ে যাওয়া ২৩ জনের মরদেহ উদ্ধার। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধু যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। আরজেএফ-এর উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মোসাদের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে মৃত্যুদণ্ড দিয়েছে আইআরজিসি। ইরানের সাথে গোপনে বৈঠক করছেন ট্রাম্প, সন্দেহ প্রকাশ নেতানিয়াহুর বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। চট্টগ্রাম মহানগরী মহিলা জামায়াতের উদ্যােগে নারী ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫০১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন এক চিকিৎসক। এ ঘটনায় অসদাচরণের অভিযোগে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।

অভিযুক্ত ওই চিকিৎসকের নাম ডা. ধনদেব বর্মন। তিনি হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের ইনচার্জ ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি। শনিবার (৬ ডিসেম্বর) এই ঘটনা ঘটে। ‘রূঢ় আচরণের’ দায়ে ডা. বর্মনকে কারণ দর্শানোর নোটিশও (শোকজ) দেওয়া হয়েছে।

ইউএনবি জানায়, শিশুদের মূত্রথলি ও প্রজননতন্ত্রের রোগের চিকিৎসায় অগ্রগতি ও চ্যালেঞ্জ বিষয়ক একটি সেমিনারে যোগ দিতে শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। সেমিনারের আগে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। জরুরি বিভাগ পরিদর্শনের সময় রোগীর সেবা, ব্যবস্থাপনা ও কর্মীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন অধ্যাপক ডা. আবু জাফর।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার পরিদর্শনে গিয়ে ডিজি কক্ষের ভেতরে টেবিল থাকার কারণ জানতে চান চিকিৎসকদের কাছে। এ সময় জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ধনদেব বর্মণের সঙ্গে তর্কে জড়ান তিনি। সেখানে লেখার জন্য টেবিল রাখতে হয়েছে বলে জানান ধনদেব।

ডা. বর্মনকে উদ্দেশ্য করে ডিজি তাকে বলেন, ‘আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? কথাবার্তা হুঁশ করে বলবেন।’

এসময় ডা. বর্মন পালটা উত্তর দিয়ে অপারগতা প্রকাশ করেন। ডিজি জবাবে বলেন, ‘স্টপ, কন্ট্রোল ইউর মাউথ [মুখ সামলান]। এরপর চিকিৎসক বলতে থাকেন, ‘আমাকে সাসপেন্ড করেন, নো প্রবলেম।’

ডিজি নিজের সঙ্গের লোকজনকে ভিডিও করতে বলেন। তিনি বলেন, ‘যারা ডিজির সঙ্গে এমন ব্যবহার করে, তারা রোগীর সঙ্গে কেমন ব্যবহার করে?’ তখন চিকিৎসক বলেন, ‘আমি রোগীর সঙ্গে অনেক ভালো বিহ্যাব [আচরণ] করি। কিন্তু যারা দায়িত্বে আছে, তাদের সঙ্গে আমার বিহ্যাব ভালো না। ডক্টর কমিউনিটি ইজ নট ফিট ফর পপুলেশন অব বাংলাদেশ।’

ডিজি বলেন, ‘আপনি তো বিহ্যাবই শিখেন নাই।’ এ সময় চিকিৎসক বলেন, ‘ঢাকায় তিন দিনের ট্রেনিং করলাম। আপনার দুদিন আসার কথা ছিল, একদিনও আসেননি।’ এ সময় ডিজি ও চিকিৎসকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলতে থাকে।

এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খানসহ অন্য প্রশাসনিক কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

এরপর ওই চিকিৎসক ক্ষমা চাইলে ডিজি বলেন, ‘না না, সরি বলতে হবে না, কিছু বলতে হবে না, আপনি এই হসপিটালের জন্য ফিট না।’

এ ব্যাপারে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান ইউএনবিকে বলেন, ‘ডা. বর্মনকে তাৎক্ষণিকভাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিভাগীয় প্রক্রিয়া অনুসরণ করে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট