1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ পার হলো চীনা তেল ট্যাঙ্কার ‘রিচ স্টারি’ চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল গ্রেপ্তার। জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবেঃ সালাহউদ্দিন আহমেদ। দৌলতদিয়া ফেরিতে বাস সহ তলিয়ে যাওয়া ২৩ জনের মরদেহ উদ্ধার। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধু যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। আরজেএফ-এর উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মোসাদের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে মৃত্যুদণ্ড দিয়েছে আইআরজিসি। ইরানের সাথে গোপনে বৈঠক করছেন ট্রাম্প, সন্দেহ প্রকাশ নেতানিয়াহুর বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। চট্টগ্রাম মহানগরী মহিলা জামায়াতের উদ্যােগে নারী ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উপর ইউপিডিএফ সন্ত্রাসীদের হামলা।

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৮ বার পড়া হয়েছে

আলমগীর কবির, পার্বত্য চট্টগ্রাম।

খাগড়াছড়ির গুইমারা উপজেলার তবলাছড়ি এলাকায় দায়িত্ব পালনরত অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দলের উপর ইউপিডিএফ সন্ত্রাসীদের হামলায় অন্তত সাতজন সেনা সদস্য আহত হয়। আহত সেনা সদস্যদের দ্রুত চিকিৎসার জন্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, সন্ত্রাসীরা নারীদের উস্কানি দিয়ে ঢাল হিসেবে ব্যবহার করে এ হামলা চালায়, যা মানবতার চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইনের সঙ্গেও অসঙ্গতিপূর্ণ।

জাতির গর্বিত সেনাবাহিনীর উপর এ ধরনের নৃশংস হামলাকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এ ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনী বরাবরের মতো দেশের অখণ্ডতা, শান্তি ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী দৃঢ়ভাবে জানিয়েছে, এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট