1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ পার হলো চীনা তেল ট্যাঙ্কার ‘রিচ স্টারি’ চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল গ্রেপ্তার। জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবেঃ সালাহউদ্দিন আহমেদ। দৌলতদিয়া ফেরিতে বাস সহ তলিয়ে যাওয়া ২৩ জনের মরদেহ উদ্ধার। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধু যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। আরজেএফ-এর উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মোসাদের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে মৃত্যুদণ্ড দিয়েছে আইআরজিসি। ইরানের সাথে গোপনে বৈঠক করছেন ট্রাম্প, সন্দেহ প্রকাশ নেতানিয়াহুর বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। চট্টগ্রাম মহানগরী মহিলা জামায়াতের উদ্যােগে নারী ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪০৯ বার পড়া হয়েছে

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আজও একযোগে মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরীনা রহমানের নেতৃত্বে রাজধানীর বসিলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় রাস্তা দখল করে উন্মুক্তভাবে নির্মাণ সামগ্রী রাখার দায়ে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা এবং বেশ কয়েকটি ভবন মালিক ও ঠিকাদারকে সতর্ক করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ফেনী, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ ও ঢাকা মহানগরের চকবাজার, ইমামগঞ্জ ও সোয়ারীঘাট এলাকায় পলিথিন বিরোধী ৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫টি মামলায় ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

এছাড়া ৩টি পলিথিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়। ইমামগঞ্জ এলাকায় রেকি কার্যক্রম চালানো হলেও সেখানে পলিথিন উৎপাদন বা বিক্রয়ের প্রমাণ মেলেনি। এ সময় বাজার, সুপারশপ ও দোকান মালিকদের সতর্ক করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়।

এদিকে,শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে কিশোরগঞ্জ, ফেনী, ঝিনাইদহ, সুনামগঞ্জ ও রাজবাড়ীতে ৬টি মোবাইল কোর্টের মাধ্যমে ১৭টি মামলায় ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া কয়েকজন চালককে সতর্কতামূলক বার্তাও প্রদান করা হয়।

চিকিৎসা বর্জ্য বিধিমালা, ২০০৮ অনুযায়ী ফেনীতে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন মালিককে সতর্ক করা হয়।

এছাড়া গাজীপুর জেলার টঙ্গীতে পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি ছাড়া পরিচালিত ৪টি অবৈধ কারখানার বিরুদ্ধে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট