1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ পার হলো চীনা তেল ট্যাঙ্কার ‘রিচ স্টারি’ চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল গ্রেপ্তার। জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবেঃ সালাহউদ্দিন আহমেদ। দৌলতদিয়া ফেরিতে বাস সহ তলিয়ে যাওয়া ২৩ জনের মরদেহ উদ্ধার। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধু যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। আরজেএফ-এর উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মোসাদের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে মৃত্যুদণ্ড দিয়েছে আইআরজিসি। ইরানের সাথে গোপনে বৈঠক করছেন ট্রাম্প, সন্দেহ প্রকাশ নেতানিয়াহুর বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। চট্টগ্রাম মহানগরী মহিলা জামায়াতের উদ্যােগে নারী ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলমকে নিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৪৩৮ বার পড়া হয়েছে

সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলমকে নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি এক ছাত্রের মুখ চেপে ধরার একটি ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। ছবিটি তৈরি করা হয়েছে এআই প্রযুক্তি ব্যবহার করে, যেখানে একজন ছাত্রের মুখ চেপে ধরার দৃশ্য দেখানো হয়েছে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, কে বা কারা সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে এই ছবিটি তৈরি করে জনমনে অহেতুক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করে বুঝা যায় তা সম্পূর্ণ এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এবং বাস্তবতা বিবর্জিত।

একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির উদ্দেশে তৈরি ছবি ও তা প্রচারের সাথে জড়িতদের এমন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ডিএমপি। একইসাথে এ ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হয়েছে ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট