1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ পার হলো চীনা তেল ট্যাঙ্কার ‘রিচ স্টারি’ চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল গ্রেপ্তার। জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবেঃ সালাহউদ্দিন আহমেদ। দৌলতদিয়া ফেরিতে বাস সহ তলিয়ে যাওয়া ২৩ জনের মরদেহ উদ্ধার। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধু যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। আরজেএফ-এর উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মোসাদের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে মৃত্যুদণ্ড দিয়েছে আইআরজিসি। ইরানের সাথে গোপনে বৈঠক করছেন ট্রাম্প, সন্দেহ প্রকাশ নেতানিয়াহুর বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। চট্টগ্রাম মহানগরী মহিলা জামায়াতের উদ্যােগে নারী ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে তিতাস।

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে

অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গতকাল বৃহস্পতিবার ঢাকার খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এবং উত্তরখানের ধোবাদিয়ায় দুটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। চলমান অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নকরণ অভিযান আরো জোরদার করেছে কোম্পানিটি।

অভিযানে সাতটি স্পটে অবৈধ গ্যাস পাইপলাইন চিহ্নিত করে তা অপসারণ করা হয়। এর মধ্যে নন্দীপাড়ায় প্রায় ১০ ফুট ২ ইঞ্চি এবং ৪০ ফুট ৩ থেকে ৪ ইঞ্চি ব্যাসের পাইপলাইনসহ প্রায় ৫০০ মিটার পুনঃস্থাপিত অবৈধ বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয়। এছাড়া উত্তরখানের ধোবাদিয়ায় প্রায় ১৭৮ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়।

অবৈধ সংযোগগুলোর মাধ্যমে ৯৭টি আবাসিক স্থাপনা এবং ২৮০টি ডাবল বার্নার গ্যাস ব্যবহার করছিল। এছাড়া দুটি বাণিজ্যিক সংযোগের মাধ্যমে একটি বয়লার ও সাতটি ড্রায়ারে অবৈধ গ্যাস ব্যবহার করা হচ্ছিল। দুটি অভিযানে সর্বমোট ১০ হাজার ৩২২ ঘনফুট প্রতি ঘণ্টা অবৈধ লোড বিচ্ছিন্ন করা হয়।

অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুটি অভিযানে ছয়টি মামলা দায়ের করা হয়। পাশাপাশি, অবৈধ গ্যাস ব্যবহারের জন্য জড়িতদের কাছ থেকে ১ লাখ ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এবং সিমন সরকার উত্তরখানের ধোবাদিয়ায় অভিযানে নেতৃত্ব দেন। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং গ্যাস চুরি বন্ধ করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট