1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ পার হলো চীনা তেল ট্যাঙ্কার ‘রিচ স্টারি’ চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল গ্রেপ্তার। জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবেঃ সালাহউদ্দিন আহমেদ। দৌলতদিয়া ফেরিতে বাস সহ তলিয়ে যাওয়া ২৩ জনের মরদেহ উদ্ধার। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধু যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। আরজেএফ-এর উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মোসাদের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে মৃত্যুদণ্ড দিয়েছে আইআরজিসি। ইরানের সাথে গোপনে বৈঠক করছেন ট্রাম্প, সন্দেহ প্রকাশ নেতানিয়াহুর বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। চট্টগ্রাম মহানগরী মহিলা জামায়াতের উদ্যােগে নারী ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

হাসিনার সময়ে পুরো দেশটাই একটা জেলখানা ছিল – সৈয়দা রিজওয়ানা হাসান।

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাসিনার সময়ে পুরো দেশটাই একটা জেলখানা ছিল। কেননা, আমরা কেউই মন খুলে কথা বলতে পারতাম না। নিজের মত করে চিন্তা করতে পারতাম না। তাই আওয়ামী লীগের সময়কালে আমার কাছে দেশটাকে একটা জেলখানা মনে হয়েছে।

আজ বুধবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘জুলাই করাবন্দীদের স্মৃতিচারণ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অনুষ্ঠানটির আয়োজন করেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা যখন তাদের বন্ধুদের মরতে দেখলো তখন তারা একেবারে নিঃস্বার্থভাবে রাস্তায় নেমে এসেছে। এই যে নিজের জীবনের মায়া ছেড়ে দিয়ে দেশের জন্য নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে গেছে এই শক্তিটাই আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আর যে দেশটা আমরা গড়তে চাই সেটা গড়তে হলে নিঃস্বার্থ, আত্মত্যাগের জায়গা থেকেই দেশটা গড়তে হবে।

তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলের আয়নাঘর তার শাসনামলের নিষ্ঠুরতার একটা অংশ। আমি যখন জেলে থাকা মানুষের কষ্টের কথা শুনলাম, তাদের কষ্ট কোন অংশে আয়নাঘরে থাকা মানুষের কষ্টের কম মনে হয়নি। অভ্যুত্থানের সময়ে যারা জেলে গিয়েছেন তাদের কষ্টের কথা শুনেছি। তাদের নামের তালিকা যেমন থাকা দরকার তাদের কষ্টের বর্ণনা ও কিন্তু আমাদের সংরক্ষণ করা দরকার।

অনুষ্ঠানে আর ও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ভূঁইয়া, জামায়াতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার ও গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট