1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ পার হলো চীনা তেল ট্যাঙ্কার ‘রিচ স্টারি’ চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল গ্রেপ্তার। জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবেঃ সালাহউদ্দিন আহমেদ। দৌলতদিয়া ফেরিতে বাস সহ তলিয়ে যাওয়া ২৩ জনের মরদেহ উদ্ধার। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধু যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। আরজেএফ-এর উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মোসাদের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে মৃত্যুদণ্ড দিয়েছে আইআরজিসি। ইরানের সাথে গোপনে বৈঠক করছেন ট্রাম্প, সন্দেহ প্রকাশ নেতানিয়াহুর বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। চট্টগ্রাম মহানগরী মহিলা জামায়াতের উদ্যােগে নারী ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে – ড.সালেহউদ্দিন আহমেদ।

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে এবং ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করছে।

তিনি বলেন, ‘অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকার ধারাবাহিকভাবে নানা ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।

আলোচনায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী।

জুলাই অভ্যুত্থানকে একটি কঠিন সময় হিসেবে উল্লেখ করে সালেহউদ্দিন বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ছাত্র ও সাধারণ মানুষের ত্যাগ কখনো ভুলে যাওয়া যাবে না।’

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, সরকার সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতির হার ৩ থেকে ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য মূল্যস্ফীতিকে ৩ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা। আশা করি, এটা সম্ভব হবে। এ লক্ষ্যে আমরা নীতিগত পদক্ষেপ বাস্তবায়ন করছি।

বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন প্রসঙ্গে গভর্নর বলেন, তারা চায় কেন্দ্রীয় ব্যাংক একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরিত হোক, যাতে সরকারের হস্তক্ষেপ না থাকে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকে স্বায়ত্তশাসন নিশ্চিত করা গেলে দেশের আর্থিক খাতের চিত্রই পাল্টে যাবে। আমরা হয়ত থাকব না, কিন্তু কিছু পরিবর্তন রেখে যেতে চাই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট