1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ পার হলো চীনা তেল ট্যাঙ্কার ‘রিচ স্টারি’ চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল গ্রেপ্তার। জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবেঃ সালাহউদ্দিন আহমেদ। দৌলতদিয়া ফেরিতে বাস সহ তলিয়ে যাওয়া ২৩ জনের মরদেহ উদ্ধার। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধু যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। আরজেএফ-এর উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মোসাদের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে মৃত্যুদণ্ড দিয়েছে আইআরজিসি। ইরানের সাথে গোপনে বৈঠক করছেন ট্রাম্প, সন্দেহ প্রকাশ নেতানিয়াহুর বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। চট্টগ্রাম মহানগরী মহিলা জামায়াতের উদ্যােগে নারী ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া সম্পন্ন।

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৬৩৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে সম্পন্ন করেছে। মহড়াটির লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করা এবং ইন্দো-প্যাসিফিক কাঠামোর আওতায় আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা।

যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয়ে পরিচালিত এ মহড়ায় চিকিৎসা সহায়তা, যৌথ টহল, নিখুঁত অস্ত্রচালনা, কাছাকাছি সংঘর্ষে লড়াই (ক্লোজ কোয়ার্টার কমব্যাট), সাঁতার ও ডাইভিং এবং কৌশলগত অনুশীলনের মতো নানা ধরনের সমন্বিত প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল। আজ এখানে এক মার্কিন মিডিয়া নোটে এতথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন বলেন, ‘এই যৌথ সামরিক মহড়া একটি নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এটি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দৃঢ় অংশীদারিত্বের প্রতীকও।’

মহড়ায় উভয় দেশের সামরিক সদস্যরা অংশগ্রহণ করেন এবং পারস্পরিক বিশেষজ্ঞ মতবিনিময় ও যৌথ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে অপারেশনাল ইন্টারঅপারেবিলিটি ও দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বৃদ্ধি পায়, বিশেষ করে পরিবর্তনশীল আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলায়।

মার্কিন দূতাবাস জানায়, টাইগার শার্ক মহড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি উভয় দেশের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন। এ ধরনের কার্যক্রম দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সক্ষমতা বাড়াতে এবং সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিবেশকে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক কমান্ড এশিয়া-প্যাসিফিক অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা তদারকি করে এবং আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করে শান্তি বজায় রাখা, আগ্রাসন প্রতিরোধ ও কৌশলগত জলপথ উন্মুক্ত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট