1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ পার হলো চীনা তেল ট্যাঙ্কার ‘রিচ স্টারি’ চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল গ্রেপ্তার। জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবেঃ সালাহউদ্দিন আহমেদ। দৌলতদিয়া ফেরিতে বাস সহ তলিয়ে যাওয়া ২৩ জনের মরদেহ উদ্ধার। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধু যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। আরজেএফ-এর উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মোসাদের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে মৃত্যুদণ্ড দিয়েছে আইআরজিসি। ইরানের সাথে গোপনে বৈঠক করছেন ট্রাম্প, সন্দেহ প্রকাশ নেতানিয়াহুর বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। চট্টগ্রাম মহানগরী মহিলা জামায়াতের উদ্যােগে নারী ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের উপচে পড়া ভিড়।

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে
শাহবাগ ছাত্রদলের সমাবেশ থেকে।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশস্থলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিকাল তিনটার পরপর সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

শাহবাগ চত্বরে টিএসসির দিকে মুখ করে মঞ্চ বানানো হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা সমাবেশস্থলে অবস্থান করছেন। এরই মধ্যে আশপাশের সব রাস্তা নেতা-কর্মীদের মিছিলে কানায় কানায় পূর্ণ। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেই সারাদেশের নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত হচ্ছেন।

সমাবেশস্থলের আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শাহবাগ থেকে কাঁটাবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে। এসব সড়কে যাতায়াত করা যানবাহনগুলোকে বিকল্প পথে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালমুখী অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হচ্ছে।

সংগঠনের নেতা কর্মীরা কপালে ও মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ছাত্রদলের নাম ও লোগোযুক্ত ব্যান্ড পড়ে সমাবেশস্থলে আসছেন। ছাত্রদল ও বিএনপির দলীয় পতাকা হাতে শোভা পাচ্ছে। সমাবেশস্থলে ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন নেতা-কর্মীরা।

কুমিল্লা থেকে এসেছেন ছাত্রদল নেতা জহিরুল ইসলাম। গণ-অভ্যুত্থানে আহত হয়েছেন তিনি।

ছাত্রদলের এই নেতা বলেন, বাংলাদেশের সকল মানুষকে মুক্ত করতে ও ফ্যাসিবাদের পতনের লড়াইয়ের অংশ হতে পেরেছি। এটি আমাদের গর্ভ।

রাজধানীর রামপুরা থেকে এসেছেন আরমান। তিনি ছাত্রদলের কর্মী। তিনি বলেন, দেশকে স্বৈরাচারমুক্ত করতে রাজপথে লড়াই করতে গিয়ে কারাবরণ করেছি। পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। চব্বিশের ৫ আগস্ট আমরা বিজয় অর্জন করেছি। এ আন্দোলনে আমরা হাজারো ভাইকে হারিয়েছি। অসীম ত্যাগ শিকার করতে হয়েছে। এ বিজয় ধরে রাখতে ঐক্য ও সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত এখন সময়ের দাবি।

আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারাও সমাবেশে বক্তৃতা করবেন।

সমাবেশে সভাপতিত্ব করবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। সঞ্চালনা করবেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট