1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ পার হলো চীনা তেল ট্যাঙ্কার ‘রিচ স্টারি’ চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল গ্রেপ্তার। জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবেঃ সালাহউদ্দিন আহমেদ। দৌলতদিয়া ফেরিতে বাস সহ তলিয়ে যাওয়া ২৩ জনের মরদেহ উদ্ধার। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধু যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। আরজেএফ-এর উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মোসাদের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে মৃত্যুদণ্ড দিয়েছে আইআরজিসি। ইরানের সাথে গোপনে বৈঠক করছেন ট্রাম্প, সন্দেহ প্রকাশ নেতানিয়াহুর বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। চট্টগ্রাম মহানগরী মহিলা জামায়াতের উদ্যােগে নারী ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

বর্তমান তরুণ সমাজ প্রযুক্তি নির্ভর, তাই নৈতিক মূল্যবোধের প্রচারে আধুনিক প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি – ধর্ম উপদেষ্টা।

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৬৯৯ বার পড়া হয়েছে

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বর্তমান তরুণ সমাজ প্রযুক্তি নির্ভর। তাই নৈতিক মূল্যবোধের প্রচারে আধুনিক প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি।

বৃহস্পতিবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ইসলামি দাওয়াহ কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন- তরুণ সমাজের মধ্যে ইসলামের অমূল্য বাণী পৌঁছাতে হলে প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন কার্যকর ও গ্রহণযোগ্য হতে হবে। আকর্ষণীয় গ্রাফিক্স, ভিডিও, শর্ট ক্লিপ, ইসলামিক অ্যানিমেশন ইত্যাদি তাদের আগ্রহ বাড়াতে সাহায্য করে।

ধর্ম উপদেষ্টা বলেন, ভাষা ও ভৌগোলিক সীমা অতিক্রম করে দাওয়াত পৌঁছানো সম্ভব। অনলাইন অনুবাদ, সাবটাইটেল, ও মাল্টি-ল্যাঙ্গুয়াল কনটেন্ট ব্যবহার করে ভিন্ন ভাষাভাষীদের মধ্যেও দাওয়াত পৌঁছানো যায়। আন্তর্জাতিক পর্যায়ে দাওয়াতি বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ।

সুলতানুল ওয়ায়েজিন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে ধর্ম উপদেষ্টা বলেন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে দাওয়াত বহুগুণে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। এতে দাওয়াতি কার্যক্রমে ব্যাপকতা আসবে। একসময় যেখানে একজন দায়ি একসঙ্গে কেবল একটি মজলিসে কথা বলতে পারতেন, এখন সেই একই বক্তৃতা লাইভ বা রেকর্ড আকারে কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সফর করে দাওয়াত পৌঁছাতে খরচ, সময় ও শ্রম লাগে। কিন্তু প্রযুক্তি মাধ্যমে ঘরে বসেই দাওয়াতি কার্যক্রম চালানো সম্ভব। অনলাইন বই ও ভিডিও ব্যবহার করে কম সময়ে বেশি জ্ঞান বিতরণ করা যায়।

তিনি বলেন, বর্তমান যুগে দাওয়াত ও তাবলিগের কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার কোনো বিলাসিতা নয়, বরং একটি অপরিহার্য বাস্তবতা। ইসলামের দাওয়াতকে যুগোপযোগী করতে এবং বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে প্রযুক্তি একটি শক্তিশালী মাধ্যম। তবে এর ব্যবহারে জ্ঞান, সংযম ও নিয়ন্ত্রণ থাকা জরুরি।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি তারিক মাসউদ ও মোহাম্মদ মোশাররফ হোসাইন মাহমুদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট