1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ পার হলো চীনা তেল ট্যাঙ্কার ‘রিচ স্টারি’ চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল গ্রেপ্তার। জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবেঃ সালাহউদ্দিন আহমেদ। দৌলতদিয়া ফেরিতে বাস সহ তলিয়ে যাওয়া ২৩ জনের মরদেহ উদ্ধার। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধু যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। আরজেএফ-এর উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মোসাদের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে মৃত্যুদণ্ড দিয়েছে আইআরজিসি। ইরানের সাথে গোপনে বৈঠক করছেন ট্রাম্প, সন্দেহ প্রকাশ নেতানিয়াহুর বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। চট্টগ্রাম মহানগরী মহিলা জামায়াতের উদ্যােগে নারী ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

বিদ্রুপে বিদ্রোহ শীর্ষক প্রদর্শনী শুরু, চলবে ৫ আগস্ট পর্যন্ত।

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৫৬১ বার পড়া হয়েছে

২০২৪ সালের জুলাই মাসে স্বৈরাচারের বিরুদ্ধে টানা ৩৬ দিনের গণঅভ্যুত্থান চলে। এতে বহু সাহসী মানুষ প্রাণ দেন, আহত হন অসংখ্য মানুষ। রক্তস্নাত সেই জুলাইয়ে স্বৈরাচারের বিরুদ্ধে বিদ্রুপ হয়ে উঠেছিল প্রতিরোধের অন্যতম হাতিয়ার।

জনমানুষের কথা, সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাস, স্লোগান, ছবি, ভিডিও ফুটেজ, কার্টুন, মিম ও ছাত্র-জনতার আঁকা গ্রাফিতিতে প্রতিফলিত হয়েছিল সেই বিদ্রুপময় প্রতিবাদ।

জুলাইয়ের এক বছর পূর্তিতে সেই বিদ্রুপাত্মক নিদর্শনগুলো নিয়ে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ এ ছয় দিনব্যাপী বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে অনলাইন ব্যঙ্গ-বিদ্রুপ প্ল্যাটফর্ম ‘ইআরকি’। ‘বিদ্রুপে বিদ্রোহ’ শীর্ষক এ প্রদর্শনী শুরু হয়েছে গতকাল ৩১ জুলাই, চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।

প্রদর্শনীতে থাকছে ২০২৪ সালের গণঅভ্যুত্থান নিয়ে গান, কবিতা, ভিডিওচিত্র ও ড্রামা কুইনের লাইভ ড্রামাসহ নানা লাইভ অ্যাক্টিভিটি।

দর্শনার্থীরা এখানে দেখতে পাবেন বিদ্রুপ ও প্রতিবাদের শিল্পভাষা এবং সঙ্গে নিয়ে যেতে পারবেন নানা স্মারক ও স্যুভেনিয়র।

আয়োজকরা জানান, বিদ্রুপ কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং ক্ষমতাসীনের বিরুদ্ধে ক্ষমতাহীন মানুষের প্রতিরোধের এক কার্যকর হাতিয়ার। ‘বিদ্রুপে বিদ্রোহ’ প্রদর্শনী সেই বার্তাই নতুন করে স্মরণ করিয়ে দেবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট