1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ পার হলো চীনা তেল ট্যাঙ্কার ‘রিচ স্টারি’ চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল গ্রেপ্তার। জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবেঃ সালাহউদ্দিন আহমেদ। দৌলতদিয়া ফেরিতে বাস সহ তলিয়ে যাওয়া ২৩ জনের মরদেহ উদ্ধার। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধু যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। আরজেএফ-এর উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মোসাদের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে মৃত্যুদণ্ড দিয়েছে আইআরজিসি। ইরানের সাথে গোপনে বৈঠক করছেন ট্রাম্প, সন্দেহ প্রকাশ নেতানিয়াহুর বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। চট্টগ্রাম মহানগরী মহিলা জামায়াতের উদ্যােগে নারী ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

আশাকরি ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি সময়েই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৪৫৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন যে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি সময়েই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার বিকেলে ‘জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রে কিছু মতবিরোধ থাকবেই। কিন্তু সামান্য বিরোধকে বড় করে জাতির মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে।

জুলাই গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার দ্রুত হোক সেই দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তবে রাষ্ট্রের গভীর থেকে সংস্কার করতে হবে, নইলে আবার স্বৈরাচার ফিরে আসবে।

দ্রুতই জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা খুবই জরুরি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘একটা বিষয় আমাদের সবার মনে রাখা প্রয়োজন। জনগণের প্রতিনিধিত্বসম্পন্ন একটা সরকার খুবই জরুরি। আমরা আশা করছি, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী সঠিক সময়েই অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।’

জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, আমাদের পুনর্জন্মের মাস উল্লেখ করে ফখরুল বলেন, ‘ভবিষ্যতের এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে আমাদের তরুণরা সহযোগিতা করবেন, যে বাংলাদেশে সত্যিকার অর্থেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। মানুষ তার অধিকার নিয়ে একটা কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে পারবে এবং আমাদের শিশুদের আর এভাবে প্রাণ দিতে হবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট