1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ পার হলো চীনা তেল ট্যাঙ্কার ‘রিচ স্টারি’ চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল গ্রেপ্তার। জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবেঃ সালাহউদ্দিন আহমেদ। দৌলতদিয়া ফেরিতে বাস সহ তলিয়ে যাওয়া ২৩ জনের মরদেহ উদ্ধার। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধু যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। আরজেএফ-এর উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মোসাদের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে মৃত্যুদণ্ড দিয়েছে আইআরজিসি। ইরানের সাথে গোপনে বৈঠক করছেন ট্রাম্প, সন্দেহ প্রকাশ নেতানিয়াহুর বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। চট্টগ্রাম মহানগরী মহিলা জামায়াতের উদ্যােগে নারী ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলা।

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৭৪০ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ২ কোটি ৮৯ লাখ টাকার সম্পদ অর্জন এবং প্রায় ১২ কোটি টাকার সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল দুদকের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে এ মামলা করেন। আজ দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

এজাহার থেকে জানা যায়, তার বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩৫৫ টাকা মূল্যমানের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তিনি তার নামে ৩৯ লাখ ৮৩ হাজার ৭৫০ টাকার স্থাবর এবং ২ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৬০৫ টাকার অস্থাবর সম্পদের তথ্য প্রদান করেন। তার তিনটি ব্যাংক হিসাবে মোট ১২ কোটি ৪৮ লাখ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামির কোনো বৈধ ব্যবসা-বাণিজ্য ছিল না এবং তার আয়কর নথিতে প্রদর্শিত আয় ও পারিবারিক ব্যয় বিবেচনায় বৈধ আয়ের পরিমাণ ছিল মাত্র ১ কোটি ৬৬ লাখ টাকা। অথচ তিনি ৪ কোটি ৬৫ লাখ ২৬ হাজার টাকার সম্পদ ও ব্যয় করেছেন, যা তার বৈধ আয়ের তুলনায় প্রায় ৩ কোটি টাকা অতিরিক্ত।

এজাহারে বলা হয়েছে, আসামির প্রদর্শিত ব্যবসার কোনো বাস্তব অস্তিত্ব বা বৈধ উৎস না থাকায় এটি জ্ঞাত আয়ের বাইরে অর্জিত অবৈধ সম্পদ হিসেবে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। একইসঙ্গে উক্ত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে জমা, উত্তোলন ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট