1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তারেক রহমানের সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে সভা অনুষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের সময়ে দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৫ নেতাকর্মীকে বেধড়ক পেটাল আওয়ামীলীগ নেতারা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বান্দরবানে অভিযান চালাতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে সেনা অফিসারের মৃত্যু। অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হচ্ছে। গণভোটে “হা” প্রসঙ্গ ও গুরুত্বপূর্ণ কিছু বিষয়। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদানের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। সরকারহাট বাজারে অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত।

আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি দখলদার বাহিনী কর্তৃক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৫৪৬ বার পড়া হয়েছে

গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বহনকারী আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি দখলদার বাহিনী কর্তৃক ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই কাজ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরাইলের ব্যবহারের নির্লজ্জ প্রকাশ’।

আটক সকল মানবিক সহায়তাকারী কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও তাদের নিরাপত্তা কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ আরো দাবি করেছে, গাজা এবং পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব বন্ধ, আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান, এবং গাজায় গণহত্যা যুদ্ধ এবং মানবিক অবরোধ অবিলম্বে বন্ধ করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা ফ্লোটিলা ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি জনগণের সাথে বিশ্বব্যাপী সংহতির প্রতিনিধিত্ব করে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলকে অবশ্যই গাজায় তাদের অবাধ প্রবেশাধিকার দিতে হবে। কারণ, সেখানে দখলদার ইসরাইলি বাহিনী বেসামরিক জনগণকে তাদের জীবন, মর্যাদা এবং জীবিকা নির্বাহের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।’

এই ভয়াবহ দুর্দশা এবং অব্যাহত দুর্ভোগের মুহূর্তে বাংলাদেশ সরকার এবং জনগণ ফিলিস্তিনি জনগণের সাথে অটল সংহতি প্রকাশ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট