1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তারেক রহমানের সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে সভা অনুষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের সময়ে দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৫ নেতাকর্মীকে বেধড়ক পেটাল আওয়ামীলীগ নেতারা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বান্দরবানে অভিযান চালাতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে সেনা অফিসারের মৃত্যু। অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হচ্ছে। গণভোটে “হা” প্রসঙ্গ ও গুরুত্বপূর্ণ কিছু বিষয়। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদানের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। সরকারহাট বাজারে অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত।

জুলাই জাতীয় সনদ, ২০২৫ চূড়ান্ত বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সভা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

জুলাই জাতীয় সনদ, ২০২৫’ চূড়ান্ত এবং বাস্তবায়নের উপায় বিবেচনা করতে জাতীয় ঐকমত্য কমিশনের এক সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

সভায় জুলাই সনদের চূড়ান্ত করার প্রক্রিয়া এবং তা বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সঙ্গে,আগের দিন শুরু হওয়া আলোচনা অব্যাহত রেখে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শসমূহ বিশ্লেষণ করা হয়।

সভায় সনদের ভাষাগত যথার্থতাও পুনর্মূল্যায়ন করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনার ভিত্তিতে আগামী সপ্তাহেই বিশেষজ্ঞগণের সাথে আলোচনায় বসবে কমিশন। এরপর চূড়ান্তকৃত সনদ ও বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ একসঙ্গে রাজনৈতিক দলগুলোর নিকট পাঠানো হবে।

আজকের সভায় সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আরো উপস্থিত ছিলেন- কমিশন সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট