1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তারেক রহমানের সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে সভা অনুষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের সময়ে দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৫ নেতাকর্মীকে বেধড়ক পেটাল আওয়ামীলীগ নেতারা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বান্দরবানে অভিযান চালাতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে সেনা অফিসারের মৃত্যু। অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হচ্ছে। গণভোটে “হা” প্রসঙ্গ ও গুরুত্বপূর্ণ কিছু বিষয়। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদানের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। সরকারহাট বাজারে অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত।

রাশিয়াকে যুদ্ধ শেষ করার জন্য চাপ দেওয়ার আহ্বান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির।

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক,

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গ্লোবাল সাউথের দেশগুলোকে রাশিয়াকে যুদ্ধ শেষ করার জন্য চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে আলোচনার পর সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুদ্ধের অবসান ঘটাতে হবে এবং হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে হবে।

জেলেনস্কি জানান, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যেকোনো ফরম্যাটে বৈঠকের জন্য প্রস্তুত, তবে মস্কো ইচ্ছাকৃতভাবে আলোচনায় দেরি করছে। তার মতে, গ্লোবাল সাউথকে এখন স্পষ্ট বার্তা পাঠিয়ে রাশিয়াকে শান্তির পথে আনতে হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় দেশগুলোর মধ্যস্থতায় শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রচেষ্টা কার্যত স্থবির হয়ে পড়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে অগ্রগতি না হলে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, পুতিন জেলেনস্কির সঙ্গে বৈঠকে প্রস্তুত আছেন, তবে একটি সুনির্দিষ্ট আলোচ্যসূচি ছাড়া তা সম্ভব নয়।

এমন অবস্থার মধ্যেই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী দোনেৎস্ক অঞ্চলের আরও কয়েকটি গ্রাম দখল করেছে, যা কস্তিয়ানতিনিভকা শহরের দিকে অগ্রসর হওয়ার পথ সুগম করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট