1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তারেক রহমানের সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে সভা অনুষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের সময়ে দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৫ নেতাকর্মীকে বেধড়ক পেটাল আওয়ামীলীগ নেতারা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বান্দরবানে অভিযান চালাতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে সেনা অফিসারের মৃত্যু। অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হচ্ছে। গণভোটে “হা” প্রসঙ্গ ও গুরুত্বপূর্ণ কিছু বিষয়। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদানের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। সরকারহাট বাজারে অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত।

গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ সদস্য নিয়োগ

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ সদস্য নিয়োগ দিয়েছে।

সরকার ক্ষমতায় আসার পর গত এক বছরে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর (এসআই) পদে ১৫,৮৫১ পুলিশ সদস্য নিয়োগ করেছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের ১২তম সভা থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার গত এক বছরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -তে ৪৪৬৯ জন সৈনিক এবং বাংলাদেশ আনসার ও ভিডিপিতে ৫৫৫১ জন সিপাহী নিয়োগ করেছে।

আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে পুলিশ, বিজিবি এবং আনসারে নতুন নিয়োগপ্রাপ্ত সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

অন্তর্বর্তী সরকার তিন বাহিনীতে নতুন নিয়োগ ছাড়াও কারাগারে ১৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন সদস্য নিয়োগ দিয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জনতার সহিংসতা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া দীর্ঘদিন ধরে কাজে অনুপস্থিত থাকার জন্য পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রাক্তন প্রধান হারুন অর রশিদসহ ১৮ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, এটি একটি চলমান প্রক্রিয়া।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট