1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তারেক রহমানের সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে সভা অনুষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের সময়ে দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৫ নেতাকর্মীকে বেধড়ক পেটাল আওয়ামীলীগ নেতারা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বান্দরবানে অভিযান চালাতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে সেনা অফিসারের মৃত্যু। অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হচ্ছে। গণভোটে “হা” প্রসঙ্গ ও গুরুত্বপূর্ণ কিছু বিষয়। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদানের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। সরকারহাট বাজারে অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত।

পাকিস্তানে ভয়াবহ মেঘ বিস্ফোরণে অন্তত ৩০০ জনের মৃত্যু।

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

পাকিস্তানে ভয়াবহ মেঘ বিস্ফোরণে এখন পর্যন্ত প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। হঠাৎ প্রবল বৃষ্টিপাতে গ্রামগুলোতে নেমে এসেছে ভয়াবহ বন্যা ও ধস। এত বেশি প্রাণহানি হওয়ায় একেকটি গ্রামে দাফনের জন্যও যথেষ্ট মানুষ পাওয়া যাচ্ছে না।

আবহাওয়াবিদের মতে, এটি ছিল একটি মেঘ বিস্ফোরণ (Cloudburst)। মেঘ বিস্ফোরণ হলো এমন এক প্রাকৃতিক আবহাওয়াজনিত ঘটনা, যেখানে খুব অল্প সময়ের মধ্যে সীমিত এলাকায় অস্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত হয়। সাধারণত এক ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে মেঘ বিস্ফোরণ বলা হয়। পাহাড়ি এলাকায় এ ধরনের ঘটনা বেশি ঘটে।

এতে কয়েক মিনিট বা ঘণ্টার মধ্যে পাহাড়ি ঢাল থেকে প্রচণ্ড বেগে পানি নেমে আসে, সঙ্গে বয়ে আনে কাদা, পাথর ও ধ্বংসস্তূপ। ফলে মুহূর্তের মধ্যেই গ্রাম, ঘরবাড়ি ও ফসল ভেসে যায়। এবারও পাকিস্তানের পাহাড়ি এলাকায় তেমনটাই ঘটেছে, যা দেশটিকে শোক ও আতঙ্কে নিমজ্জিত করেছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ায় এই ধরনের মেঘ বিস্ফোরণের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট