1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তারেক রহমানের সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে সভা অনুষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের সময়ে দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৫ নেতাকর্মীকে বেধড়ক পেটাল আওয়ামীলীগ নেতারা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বান্দরবানে অভিযান চালাতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে সেনা অফিসারের মৃত্যু। অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হচ্ছে। গণভোটে “হা” প্রসঙ্গ ও গুরুত্বপূর্ণ কিছু বিষয়। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদানের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। সরকারহাট বাজারে অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত।

অল্প বয়সে চুল পাকা ও প্রাকৃতিক সমাধান।

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪১৪ বার পড়া হয়েছে

ডা.মো.শাহজাহান।

অল্প বয়সে চুল পাকা যেমন একদিকে অস্বস্তিকর তেমনি আরেকদিকে চিন্তারও বিষয়! কারণ এতে খুব কম বয়সেই নিজেকে বয়স্ক মনে হয়। মূলত সঠিক পুষ্টির অভাবেই কম বয়সেই চুল পেকে যায়। বিশেষ করে ভিটামিন-এ, ভিটামিন-বি, কপার, মিনারেল, জিঙ্ক ও আয়রনের অভাবে এ সমস্যাটি দেখা দেয়। আবার বংশগত কারণেও অনেকেরই কম বয়সেও অনেক চুল পেকে। তবে রাসায়নিক হেয়ারডাই ব্যবহার না করে একদম প্রাকৃতিক উপায়ে এ সমস্যার সমাধান করা সম্ভব। রান্নার পর যে আলুর খোসা পরে থাকে সেটা দিয়েই তৈরি হবে এই প্রাকৃতিক ‘ডাই’।

তৈরী করার উপাদান
৫/৬টি বড় আলুর খোসা, সসপ্যান, ঝাঁঝরি, পুরনো শ্যাম্পুর বোতল, চুলে ডাই দেবার ব্রাশ, ময়েশ্চারাইজিং শ্যাম্পু ও কন্ডিশনার এবং তোয়ালা।
যা করতে হবে
সসপ্যানের ভেতরে এক কাপ আলুর খোসা নিন। এতে যোগ করুন দুই কাপ পানি এবং সসপ্যান ঢেকে দিন। জ্বাল বাড়িয়ে দিয়ে পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানিতে আলুর খোসাগুলো ২০-৩০ মিনিট রান্না হতে দিন। একটু নামিয়ে ঠাণ্ডা করতে দিন। ঠাণ্ডা হলে পানিটুকু ঝাঁঝরি দিয়ে একটু আলাদা করে ঢেলে নিন একটি বোলে। খোসা ফেলে দিন। এই পানিটুকু ঠাণ্ডা হলে একটা পুরনো পরিষ্কার শ্যাম্পুর বোতলে ঢেলে নিন। এরপর ময়েশ্চারাইজিং শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনিং ও করে নিন।
তারপর কন্ডিশনার ধুয়ে ফেলে চুল ধুয়ে নিন আলুর খোসার ডাইটি দিয়ে। এটা পানি দিয়ে ধুয়ে ফেলবেন না। চুলে তোয়ালে পেঁচিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর চুল শুকিয়ে ফেলুন। এইভাবে আলুর খোসার ডাই দিয়ে প্রতিদিন চুল ধোয়ার চেষ্টা করুন। প্রতিদিন চুলে কন্ডিশনারও ব্যবহার করবেন কারণ পাকা চুল বেশি নাজুক হয়ে থাকে। তা করতে না পারলে সপ্তাহে অন্তত ২-৩দিন এই ডাই দিয়ে চুল ধুতে হবে।
যদি আলুর গন্ধ বেশি বাজে লাগে তবে এক ফোঁটা সুগন্ধি এসেনশিয়াল অয়েল ও দিয়ে দিতে পারেন এর মাঝে। রাসায়নিক ডাইয়ের মতো একদিনে পাকা চুল দূর হবে না ঠিক। কিন্তু কয়েক সপ্তাহ বা মাসখানেক নিয়মিত ব্যবহারে পাকা চুল আর দেখা যাবে না।
তবে এই সমস্যা প্রতিরোধের জন্য প্রচুর পুষ্টিকর শাকসবজি ও পানি খেতে হবে এবং পর্যাপ্ত ঘুমাতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট