1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তারেক রহমানের সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে সভা অনুষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের সময়ে দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৫ নেতাকর্মীকে বেধড়ক পেটাল আওয়ামীলীগ নেতারা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বান্দরবানে অভিযান চালাতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে সেনা অফিসারের মৃত্যু। অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হচ্ছে। গণভোটে “হা” প্রসঙ্গ ও গুরুত্বপূর্ণ কিছু বিষয়। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদানের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। সরকারহাট বাজারে অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি, দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৫০২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি আগামীকাল শনিবার ইউনাইটেড হাসপাতালে অনুষ্ঠিত হবে। দলের পক্ষ থেকে আমিরের সুস্থতার জন্য দেশবাসী ও সংগঠনের নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য ও দোয়ার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তারা জানান, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় মহাসমাবেশে বক্তব্যের সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরবর্তীতে এনজিওগ্রামে তার হার্টে ৫-৬টি ব্লকেজ ধরা পড়ে, যার মধ্যে তিনটি প্রধান ব্লকেজ ৮০-৮৫ শতাংশ পর্যন্ত। চিকিৎসকরা রিং পরানোর পরিবর্তে ওপেন হার্ট সার্জারিকে নিরাপদ বিবেচনায় নিয়েছেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, ইউনাইটেড হাসপাতালে দেশ সেরা কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে শনিবার সকাল সাড়ে ৭টায় অপারেশন হবে। দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্তের পক্ষে ডা. শফিকের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের চিকিৎসকদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।

দলীয় নেতারা জানান, অসুস্থতা সত্ত্বেও ডা. শফিকুর রহমান মানসিকভাবে দৃঢ় এবং স্বাভাবিক বোধ করছেন।
প্রেস ব্রিফিংয়ে জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট