1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তারেক রহমানের সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে সভা অনুষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের সময়ে দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৫ নেতাকর্মীকে বেধড়ক পেটাল আওয়ামীলীগ নেতারা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বান্দরবানে অভিযান চালাতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে সেনা অফিসারের মৃত্যু। অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হচ্ছে। গণভোটে “হা” প্রসঙ্গ ও গুরুত্বপূর্ণ কিছু বিষয়। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদানের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। সরকারহাট বাজারে অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত।

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের র’ক্তক্ষয়ী সংঘর্ষ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪৯৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারসহ অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার গহিরা সত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের অনুসারীদের অভিযোগ, বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। সত্তারঘাট ব্রিজের পাশে গোলাগুলির পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। হামলায় গোলাম আকবর খন্দকারের গাড়ি ভাঙচুর করা হয়, এতে তিনি সহ তার অনুসারী আরও অনেকেই গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

সংগ্রহিত ছবি।

গোলাম আকবর খন্দকারের ব্যক্তিগত সহকারী অর্জুন কুমার নাথ সাংবাদিকদের জানান, বিএনপির সাবেক উপজেলা সভাপতি মহিউদ্দিন আহমদের কবর জেয়ারতের উদ্দেশ্যে চট্টগ্রাম শহর থেকে রাউজান যাচ্ছিলেন তারা। পথে সত্তারঘাট এলাকায় প্রতিপক্ষ তাদের গাড়িবহরে হামলা চালায়।

সংঘর্ষে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো রাউজান উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।

উল্লেখ্য, রাউজানে গত ৫ আগস্টের পর থেকে বিএনপির দুই গ্রুপ গোলাম আকবর খন্দকার ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। গেল এক বছরে এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

এই ঘটনার পর দুই পক্ষই একে অপরকে দায়ী করে বিবৃতি দিচ্ছে এবং রাউজানের রাজনৈতিক পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট